আমি মোঃ তাকবীর হোসেন, এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যের মুখোমুখি দাঁড় করাতে চাই।
আমাদের কাছে বা আমার প্রতিষ্ঠানের কাছে দয়া করে শুধুমাত্র একটা "কানাডার ভিসা" পাওয়ার লক্ষ্য নিয়ে কেউ আসবেন না। যদি আপনার লক্ষ্য হয় কেবল যেকোনো উপায়ে দেশ ছাড়া, তবে আমাদের এই প্লাটফর্ম আপনার জন্য নয়।
কিন্তু আপনার লক্ষ্য যদি হয়—নিজের যোগ্যতা প্রমাণ করে, নিজের এবং নিজের দেশের সম্মান আকাশচুম্বী করে, একজন আন্তর্জাতিক রেড সিল সার্টিফিকেট হোল্ডার হিসেবে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানো; তবে সেই গৌরবময় যাত্রায় আপনাকে শতভাগ সহযোগিতা করতে আমরা প্রস্তুত।আমি ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যাওয়ার সময় ওদের মাঠে একটা লেখা দেখছিলাম সেখানে লেখা ছিল "প্রশিক্ষণের ঘাম যুদ্ধের রক্ত বাচায় "এই কথাটির গুরুত্ব কতটা রেড সিল সার্টিফিকেট প্রোগ্রামটি নিয়ে কাজ করার সময় খুব ভালোভাবে বুঝতে পারতেছি
আপনার আত্মবিশ্বাসের জন্য স্পষ্ট করে বলছি—কানাডার রেড সিল কর্তৃপক্ষ কোনো লটারি বা ভাগ্যের ওপর ভিত্তি করে ভিসা দেয় না। আপনার যোগ্যতা আছে এবং আপনি এই সার্টিফিকেট অর্জন করার যোগ্য—এই প্রমাণ পাওয়ার পরেই রেড কর্তৃপক্ষ আপনার ভিসা করার ব্যবস্থা করে দিবে। তাই আমি শিউর এবং শতভাগ নিশ্চিত যে আপনি এই রেড সিল সার্টিফিকেট পাওয়ার যোগ্য। কিন্তু সমস্যা অন্য জায়গায়! আপনার ভুল বুঝার কারণে বা সঠিক মানসিক প্রস্তুতি না থাকলে আপনি কীভাবে এই সার্টিফিকেট অর্জন করবেন? আপনার হাতের কাজের ১০০% যোগ্যতা থাকার পরও যদি সামান্য অবহেলা বা সঠিক প্রস্তুতির অভাবে সেই সার্টিফিকেটটি অর্জন করতে না পারেন বা না চান, তবে এর চাইতে বড় দুর্ভাগ্য আপনার জীবনে আর কিছুই হতে পারে না।
রেড সিল পরীক্ষা কোনো জটিল বিষয় নয়। এটি কোনো মুখস্থ বিদ্যার পরীক্ষা নয়; এটি আপনার নিজের হাতের কাজের পরীক্ষা। আপনি যে কাজটা বাংলাদেশে বা অন্য কোনো দেশে বছরের পর বছর ধরে বাস্তব ময়দানে করে আসছেন, ঠিক সেই কাজটারই একটা প্রাতিষ্ঠানিক মূল্যায়ন। আপনি যদি আপনার কাজে দক্ষ হন, তবে একটু সঠিক গাইডলাইন আর সামান্য চেষ্টা থাকলেই আপনি খুব সহজেই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন।
🇨🇦 কানাডার অফিশিয়াল ওয়েবসাইটে জ্বলজ্বল করবে বাংলাদেশের নাম
আজ বিশ্বের দরবারে আমাদের অনেক বড় একটা আফসোস রয়েছে। বিভিন্ন দেশের দক্ষ জনবলের তালিকায় আমরা কেন টপ টেন (Top 10)-এর মধ্যে থাকতে পারি না? কেন আমাদের দেশের ভাইদেরকে বিদেশের মাটিতে চোরের মতো লুকিয়ে থাকতে হবে কিংবা ছোট মানের কাজ করে গ্লানি সহ্য করতে হবে?
মনে রাখবেন, সব বাংলাদেশি কিন্তু বিদেশে ছোট কাজ করেন না; বহু বাংলাদেশি আজ বিশ্বের বড় বড় প্রজেক্টে অত্যন্ত উচ্চপর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু কিছু মানুষের "ট্যুরিস্ট ভিসায় গিয়ে চোরের মতো রিফিউজি ক্লেম করার" মানসিকতার কারণে বাকি সৎ ও যোগ্য বাংলাদেশিদেরও অনেক কষ্ট পেতে হয়, দেশের সুনাম নষ্ট হয়।
আমি চাই কানাডিয়ান সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে যখন রেড সিল দক্ষ কর্মীদের ডাটাবেজ তৈরি হবে, সেখানে যেন বুক ফুলিয়ে লেখা থাকে—"বাংলাদেশে এত হাজার রেড সিল সার্টিফাইড দক্ষ কারিগরি কর্মী আছেন!"
জেনে, বুঝে, তবেই পা বাড়ান
সকলের প্রতি গভীর ভালোবাসা ও সম্মান রেখে বলছি—রেড সিল প্রোগ্রামটি সম্পর্কে আগে ভালোভাবে জানুন, বুঝুন। এটি কোনো কঠিন যুদ্ধ নয়। সামান্য একটু সাধারণ প্রস্তুতি, নিজের কাজের ওপর আত্মবিশ্বাস আর একটুখানি ইংরেজি চর্চা করলেই আপনি এই বিশ্বজয় করতে পারবেন।
শর্টকাট বা দালালের পেছনে না ঘুরে, নিজের যোগ্যতাকে আন্তর্জাতিক মানে রূপান্তর করতে একটুখানি "প্রশিক্ষণের ঘাম" ঝরান।
আমাদের অঙ্গীকার: জন্মসূত্রে আমরা বিজয়ী!
ইতিহাস সাক্ষী দেয়, বাঙালি কোনোদিন মাথা নত করতে শেখেনি। জন্মসূত্রে আমরা বিজয়ী, তাই পৃথিবীর যেকোনো প্রান্তেই যাই না কেন—সসম্মানে, রাজকীয়ভাবে এবং বুক ফুলিয়ে টিকে থাকা আমাদের অধিকার।
নিজের মনের ভেতর এই বিশ্বাসকে গেঁথে নিন:
"জন্মসূত্রে আমরা বিজয়ী, তাই বিজয় আমার অধিকার। আমি বিজয়ী হবই—এই আমার অঙ্গীকার!"
আসুন, দেশের মান-সম্মান রক্ষা করি, দক্ষতাকে অস্ত্র বানিয়ে রাজকীয়ভাবে বিশ্বজয় করি।
"আমরা এমন একটি আগামীকালের স্বপ্ন দেখি, যেখানে বাংলাদেশের একজন প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার বা আয়রন ওয়ার্কার শুধু একজন সাধারণ শ্রমিক হিসেবে নন, বরং একজন আন্তর্জাতিক মানের লাইসেন্সপ্রাপ্ত টেকনিশিয়ান হিসেবে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবেন। ট্রাভেল ফ্রড বা জালিয়াতির মাধ্যমে যে হাজারো তরুণ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন, সেই অন্ধকার দূর করে আমরা একটি নিরাপদ এবং নিয়মতান্ত্রিক রিক্রুটিং ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চাই। আমাদের সুদূরপ্রসারী ভিশন হলো—বাংলাদেশের কারিগরি প্রতিভাকে বিশ্বের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থানে অধিষ্ঠিত করা এবং আপনাদের যোগ্যতার সঠিক মূল্যায়ন নিশ্চিত করে বিশ্বমঞ্চে দেশের গৌরব উজ্জ্বল করা।"
-
বাংলাদেশি কর্মীরা আন্তর্জাতিক শ্রম বাজারের বৈষম্য ভেঙে সমান পারিশ্রমিক পাবে।
-
অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাত্রা বন্ধ হবে এবং সবাই সঠিক যোগ্যতা নিয়ে সম্মানজনক পথে অভিবাসী হবে।
-
মধ্যপ্রাচ্যে অকালে প্রাণ হারানো প্রবাসীদের মিছিল থেমে যাবে এবং দক্ষ কর্মীরা একটি নিরাপদ ও উন্নত জীবন পাবে।
মনে রাখবেন,
কানাডায় রেড সিল সার্টিফিকেশনের জন্য আবেদন করা মানেই সরাসরি ভিসা আবেদন রিফিউজ হওয়া নয়। রেড সিল কর্তৃপক্ষের কাছে যতক্ষণ পর্যন্ত আপনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হিসেবে বিবেচিত না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভিসা আবেদন করা থেকে আমরা বিরত থাকবো। আমাদের মূল লক্ষ্য হলো—আপনাকে একজন সত্যিকারের দক্ষ ব্যক্তি হিসেবে কানাডা রেড সিল কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে উপস্থাপন করা। এই প্রক্রিয়ায় আমাদের চেয়ে আপনার নিজ ধৈর্য, উৎসাহ বা আগ্রহ এবং প্রস্তুতি বেশি থাকা আবশ্যক। মনে রাখবেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
আপনার সফল ক্যারিয়ারের যাত্রা শুরু করতে আজই যোগাযোগ করুন: